ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললে ‘হাস্যকর লাগে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে, তখন সেটা জনগণের কাছে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।


ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার আমলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। জনগণ থেকে এ সরকার সম্পূর্ণ বিচ্ছিন্ন। এ সরকারের কোনো কাজের প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয় এর প্রমাণ কলাবাগানের মা ও ছেলে। এ ঘটনাগুলো প্রমাণ করে যে এ সরকার কতটা স্বৈরাচার।


তিনি বলেন, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন স্বৈরাচারি দল হিসেবে চিহ্নিত। বিভিন্ন দেশ এরই মধ্যে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারি দল হিসেবে চিহ্নিত করেছে। তার প্রমাণ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আর দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে যে তারা একটি ফ্যাসিবাদ সরকারের আওতায় রয়েছে।


তিনি আরও বলেন, সরকারের প্রশ্রয়ে এখন মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে। আইনের শাসন বলতে দেশে কিছু নেই। এটার প্রমাণ হচ্ছে ঢাকা কলেজ ও নিউ মার্কেটের সংঘর্ষ। পত্র-পত্রিকায় এলো, হামলায় জড়িত আওয়ামী লীগ আর মামলা হল বিএনপির নামে। তিনদিনের রিমান্ডও হলো বিএনপি নেতার।


এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ads
ads
ads

Our Facebook Page

↑